শর্তাবলি:
- গ্রামীণফোন-এর সকল প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহক এই অফারটি উপভোগ করতে পারবেন।
- এই অফারটি পেতে এলিজিবল গ্রাহকদের ঠিক ১৯ টাকা রিচার্জ অথবা ডায়াল করতে হবে *১২১*০১৯#।
- গ্রাহক পাবেন ২০ মিনিট (জিপি-যেকোনো লোকাল অপারেটর)।
- মিনিট ক্রয়ের তারিখ থেকে ২৪ ঘন্টার জন্য অফারটির মেয়াদ থাকবে।
- ক্রয়কৃত প্যাকের মিনিট ‘জিপি-যেকোনো লোকাল অপারেটরে’ কল করার জন্য ব্যবহার করা যাবে।
- ক্রয়কৃত প্যাকের মেয়াদ শেষে যদি একজন গ্রাহকের কোনো অবশিষ্ট মিনিট থাকে, তাহলে তা আর ব্যবহার করা যাবে না।
- প্যাক ক্রয়ের সময় 'বিকাশ বা কার্ডের মাধ্যমে পেমেন্ট'-এর জন্য যেকোনো পূর্বের সাবস্ক্রিপশন ফি বা ইমার্জেন্সি ব্যালেন্স ইউজেস, প্যাক কেনার জন্য রিচার্জ করা অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হবে; সেক্ষেত্রে এই মিনিট প্যাকটি চালু নাও হতে পারে।
- অবশিষ্ট মিনিট ব্যালেন্স চেক করতে গ্রাহককে *১২১*১*২# ডায়াল করতে হবে।
- ‘জিপি-যেকোনো লোকাল অপারেটরে’ বলতে দেশের ভেতর যেকোনো নেটওয়ার্কে কল করা বোঝানো হয় (জিপি-জিপি, জিপি-অন্য মোবাইল অপারেটর, জিপি-পিএসটিএন ও জিপি-আইপিটিএসপি, জিপি হটলাইন ১২১, ২১২২২, ০১৭১১৫৯৪৫৯৪ এবং ০১৭৬৬৬৬৯৯৯৯ সহ)। অন্যান্য জিপি হটলাইনের জন্য ব্যবহারযোগ্য নয়। যার মধ্যে কোনো শর্ট কোডে করা কল অন্তর্ভুক্ত নয়; এই মিনিট ইমার্জেন্সি ব্যালেন্স, কল ডাইভার্ট/কল ফরোয়ার্ড ট্যারিফের ক্ষেত্রে প্রযোজ্য নয়; কল ডাইভার্ট/ফরোয়ার্ড সুবিধাটি চালু থাকাকালীন রেগুলার প্রডাক্ট প্যাকেজের ট্যারিফ প্রযোজ্য হবে।
- মেইন অ্যাকাউন্ট/রিচার্জ এর মেয়াদ শেষ হয়ে গেলে, এই প্যাকের ব্যবহার সাময়িকভাবে স্থগিত থাকবে।
- ভয়েস কলের জন্য ১০ সেকেন্ড পাল্স প্রযোজ্য।
- রিচার্জ অথবা রিচার্জ অফার সংক্রান্ত শর্তাবলির জন্য ভিজিট: Recharge / Recharge Offers।
- অফারটি পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত চালু থাকবে।
- মূল্য SD, VAT এবং SC সহ।





















